মহারাষ্ট্রে একজোট পাওয়ার পরিবার

0
20
ছবি সৌজন্যে : এক্স

নতুন বছরে মহারাষ্ট্রের স্বার্থে ফের জোট বেঁধেছেন কাকা-ভাইপো। মহারাষ্ট্রে ২০২৬-এ পিম্পরি-চিঞ্চওয়াড়েতে ২৯টি পুরসভার নির্বাচনে একজোট হয়ে লড়বেন শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার বলেছেন,জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির ,এনসিপি-র দুই গোষ্ঠীর কর্মীরা ঐক্যবদ্ধ হতে চান। এবং পাওয়ার পরিবারের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে।এদিকে উভয় দলের কর্মীরা ঐক্যবদ্ধ হতে চান, এই বার্তা দিলেও তিনি মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারে এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর যোগদান এবং মন্ত্রী হিসাবে কাকার দায়িত্ব গ্রহণের গুজবকেও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যারা এই ধরনের গুজবে খুশি, তারা এ নিয়ে কথা বলুক।উল্লেখ্য ২০২৩ সালের ২ জুলাই,কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপির সঙ্গে জোট বাঁধেন ভাইপো অজিত। একনাথ শিন্ডের শিব সেনা এবং বিজেপির জোট সরকারের শরিক হয়ে উপমুখ্যমন্ত্রী হন। ভেঙে তছনছ হয়ে যায় এনসিপি। অধিকাংশ বিধায়কই ধীরে ধীরে শরদকে ছেড়ে অজিতের হাত ধরেন।দল শেষ পর্যন্ত কার হাতে থাকবে, সেই নিয়ে বিবাদ তুঙ্গে ওঠে। অবশেষে নির্বাচন কমিশনের নির্দেশে এনসিপি-র নিয়ন্ত্রণ যায় অজিতের হাতেই। নির্বাচনী প্রতীকও বদলে যায়।

ঘড়ি-র দখল পান অজিত। শরদকে দেওয়া হয় মহারাষ্ট্রের বাদ্যযন্ত্র, তুতারি। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে কামাল দেখান শরদই। ৮টি আসনে জেতে তাঁর দল। শরদ পাওয়ারের মেয়ে লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলেও জানিয়েছেন যে, দলীয় কর্মীদের দাবিতে পিম্পরি-চিঞ্চওয়াড় নির্বাচনের জন্য এনসিপি-র দুই গোষ্ঠী একসঙ্গে লড়বে।