
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এড়াতে এবার কলকাতায় বাতিস্তম্ভগুলোয় নিচের অংশ কভার করা হবে যাতে জল না জমে। এমনটাই বলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এজন্য বুধবার বিদ্যুৎ দফতরের সঙ্গে বৈঠক হবে। পাশাপাশি আগামী দিনে কলকাতায় যাতে জমা জল দ্রুত নির্গমন করা যায় সেই চেষ্টা হবে। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন হঠাৎ ঝড় বৃষ্টিতে এতজনের মৃত্যু দুঃখজনক। রাজ্য সরকার ইতিমধ্যে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
তবে আগামী দিনে যাতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এড়ানো যায় তার জন্য পদক্ষেপ করবে রাজ্য সরকার।
