
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কাছের মানুষকে হারিয়েছেন কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে তিনি তার বন্ধুর মৃত্যুর কথা জানিয়েছেন।
তেলেগু ও হিন্দি সিনেমার নায়িকা পায়েল ঘোষের কলেজবন্ধু প্রীতি চ্যাটার্জি,আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। প্রীতির মৃত্যুর খবর পাওয়ার পর পায়েল তার ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করেলিখেছেন আর আই পি প্রীতি। চ্যাটার্জি পরিবারকে তাঁর সমবেদনা।প্রীতির কথা বলতে গিয়ে পায়েল বলেছেন, তিনি জানতেন যে প্রীতি লন্ডন যাচ্ছিল। খবরটা শুনেই পায়েল ঘোষ সঙ্গে সঙ্গে প্রীতির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।দুর্ভাগ্যজনকভাবে, তাদের নীরবতাই সব কিছু বলে দিচ্ছিল। অভিনেত্রী পায়েল এখনও স্তব্ধ।কলেজ জীবন থেকে প্রীতি তাঁর বন্ধু ছিল এবং তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে কলেজবন্ধু প্রীতি চ্যাটার্জি আর নেই।
পায়েল ঘোষ-র কথায়, তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন এবং তার পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস পায় এই কামনা করছেন। শুধু প্রীতি নয়, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্যই প্রার্থনা,ঈশ্বর তাদের পরিবারের সবার মঙ্গল করুন।
