২১ জুলাই শহিদদের তর্পণ, সার্কাস নয় : অধীর

0
13
ছবি সৌজন্যে :ফেসবুক
শহিদদের তর্পণ করতে এসেছেন, সার্কাস করতে নয়। শহিদ মিনারে কংগ্রেসের ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে এমনই সাফ বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। তিনি বলেছেন, ২১ জুলাইয়ের সমাবেশের জন্য কংগ্রেসের লোকেরা যাতে সভায় আসতে না পারে, তাই হামলা চালিয়েছে রাজ্যের শাসকদল বিজেপি।
একইসঙ্গে তাঁর বার্তা, সারা ভারতে বিজেপিকে সরিয়ে ফের পরিবর্তনের পদধ্বনি শুনতে পাচ্ছেন। একদিন না একদিন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে কংগ্রেস ফিরে আসবেই। পাশাপাশি ২১-র মঞ্চ থেকে এবারের শীতে ব্রিগেড সমাবেশ করার কথা ঘোষণা করেছে কংগ্রেস। ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। আসতে পারেন রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধী।