
অটলবিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ‘রাষ্ট্র প্রেরণা স্থল’ নামক এক বিশাল স্মারক জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী।
ভারতের জাতীয়তাবাদী ইতিহাসের তিন স্তম্ভ—ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটলবিহারী বাজপেয়ী। তাঁদের স্মৃতিতে তৈরি এই ‘রাষ্ট্র প্রেরণা স্থল’।
৬৫ ফুট উচ্চতার তিনটি ব্রোঞ্জ মূর্তি। বিশ্বখ্যাত ভাস্কর রাম সুতার এবং মন্টু রাম আর্ট ক্রিয়েশন এই মূর্তিগুলি তৈরি করেছেন। রাতের আলোকসজ্জায় মূর্তিগুলো যেন জীবন্ত রূপ নিয়েছে।
