
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন পিসি-ভাইপো অনুপ্রবেশ আটকাবেন না। কারণ অনুপ্রবেশকারীরাই পিসি-ভাইপোর ভোটব্যাঙ্ক। নেতাজি ইন্ডোর থেকে অমিত শাহ আরও বলেছেন পশ্চিমবঙ্গে নির্বাচন শুধু এরাজ্যের ভবিষ্যত্ ঠিক করে না।
পাশাপাশি দেশের নিরাপত্তার সঙ্গেও জুড়ে রয়েছে । দেশের সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে । এই অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। তিনি আরও বলেছেন বিএসএফের ভূমিকায় প্রশ্ন তুলছে তৃণমূল, অথচ জমি দিচ্ছে না।
জমি দিলে একটা পাখিও সীমান্ত থেকে গলার সুযোগ পাবে না। অনুপ্রবেশ তো অনেক বড় ব্যাপার। তাঁর কথায ইচ্ছে করেই বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না, যাতে তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়তে থাকে।







