আমেরিকা-ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত

0
34
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সমঝোতাপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সমঝোতাপত্রের শিরোনামেই মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের নামোল্লেখ করা হয়েছে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, দুই প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই সমঝোতার শর্তগুলি কার্যকর হওয়া শুরু হবে। সংবাদসংস্থা জানিয়েছে, মার্কিন আধিকারিকেরা কনফারেন্স কলে সমঝোতাপত্রে থাকা শর্তগুলি প্রকাশ্যে এনেছেন।

ইরানের তরফে অবশ্য সমঝোতাপত্রের শর্তের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আমেরিকার তরফে জানানো হয়েছে, জি-৭ সম্মেলনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে নৈশভোজ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি সমঝোতাপত্রের নথিতেও সম্মতিসূচক স্বাক্ষর করেন। চুক্তি হওয়ার বিষয়টি জানিয়েছে তেহরানও।