
যুদ্ধ বন্ধের জন্য ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতাপত্র আর কার্যকর থাকছে না, ঘোষণা করে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এ-ও বলে দিয়েছেন, তেহরানের সঙ্গে কথা বলতে তিনি আর ইচ্ছুক নন।
নেটোর শীর্ষ বৈঠকের আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠার পরেই ইরানকে নিশানা করে ফের হামলা শুরু করেছে আমেরিকা। তিনি বলেছেন, তাদের সঙ্গে আর কোনও লেনদেন করতে চান না, তারা জঘন্য। তারা অসুস্থ মানুষ এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। সব শেষ হয়ে গেছে।








