গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ওয়াকফ নিয়ে শান্তি অসমে, বার্তা হিমন্তের 

    ওয়াকফ নিয়ে শান্তি অসমে, বার্তা হিমন্তের 

    0
    236
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অসমে শান্তি বজায় রাখার জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। অসমের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, পুলিশ খুব ভালো ভাবে গ্রাউন্ডওয়ার্ক করেছে এবং শান্তি বজায় রেখেছে।হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ছোটখাটো প্রতিবাদ সত্ত্বেও রাজ্যের পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে। তিনি শান্তি বজায় রাখার জন্য অসম পুলিশের প্রশংসা করেন এবং বোহাগ বিহু উদযাপনের আগে জনগণের ঐক্যের কথা তুলে ধরেছেন।
    নিজের পোস্টে হিমন্ত লিখেছেন, প্রায় ৪০ শতাংশ সংখ্যালঘু জনসংখ্যা থাকা সত্ত্বেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তিনটি জায়গায় বিচ্ছিন্ন প্রতিবাদ ছাড়া অসম শান্তিপূর্ণ রয়েছে। অসম পুলিশকে তাদের বিস্তৃত গ্রাউন্ডওয়ার্কের জন্য অভিনন্দন। তাদের এই কাজের ফলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।