শক্তিহীন শান্তি কল্পনামাত্র: অনিল চৌহান

0
117
ছবি সৌজন্যে : এক্স
শক্তিহীন শান্তি শুধুই কল্পনামাত্র। এভাবেই প্রতিরক্ষা প্রস্তুতি ও সামরিক শক্তির গুরুত্বের উপর জোর দিয়েছেন সিডিএস জেনারেল অনিল চৌহান। এছাড়াও তিনি বলছেন অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে।
মধ্যপ্রদেশের মহুতে আর্মি ওয়ার কলেজে দুই দিনের রণ সংবাদ সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ। তাঁর আরও দাবি, ভারত সব সময় শান্তির পক্ষে থেকেছে, শান্তিপ্রিয় দেশ। একটি ল্যাটিন উক্তি উদ্ধৃত করে তিনি বলেছেন, যদি শান্তি চাও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। সত্যিকারের শান্তি তখনই সম্ভব, যখন তার পেছনে থাকে ক্ষমতা, দৃঢ়তা ও প্রতিপক্ষকে প্রতিরোধ করার সামর্থ্য।
তিনি আরও জানান, ভারত শান্তিতে বিশ্বাস করে, কিন্তু সে শান্তি রক্ষার জন্য প্রয়োজন শক্তিশালী সেনা ব্যবস্থা এবং সব সময় প্রস্তুত থাকা। জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে দৃঢ় সামরিক ক্ষমতা অপরিহার্য বলেও মন্তব্য করেছেন তিনি।