গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports পাল্টে যেতে পারে পেনাল্টির নিয়ম

    পাল্টে যেতে পারে পেনাল্টির নিয়ম

    0
    150
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টি শুটের নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, পেনাল্টি শটে বল গোলকিপার ফেরালে কিংবা পোস্ট বা ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি শটে আর গোলের সুযোগ থাকবে না।ফুটবলের নিয়ম নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড,আইএফএবি এমন একটি নিয়ম চালুর বিষয়টি বিবেচনা করছে।

    উদাহরণ হিসেবে ২০২০ ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা গোলটির কথা বলা যায়। কেইনের শট ডেনিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেল রুখে দিলেও ফিরতি বলে নেওয়া শটে গোল করেন কেইন। নতুন এ নিয়ম চালু করা হলে প্রথম শটে মিস করার পর আর শট নিতে পারবেন না কেইন, অর্থাৎ নতুন নিয়ম চালু করা হলে পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে।জানা যাচ্ছে এই প্রস্তাবটি আইএফএবির আলোচনায় উঠেছে এবং তা বাস্তবায়নের চিন্তাভাবনা চলছে।এই নিয়ম কার্যকর হলে পেনাল্টির নাটকীয়তা যেমন বাড়বে, তেমনি গোলকিপারের সফলতা আরও বেশি গুরুত্ব পাবে।বলা হচ্ছে, হকির মতো ফুটবলেও পেনাল্টিতে একবারই শট নেওয়া যাবে,এ ভাবনা থেকে নিয়মটি চালু করার আলোচনা উঠেছে।পেনাল্টিতে শট নেওয়ার পর খেলা বন্ধ হবে।গোল হলে খেলা মাঝমাঠ থেকে আবার শুরু হবে। গোল না হলে গোলকিক পাবে পেনাল্টি ঠেকানো দল।

    কোনো কর্নার কিংবা দ্বিতীয় সুযোগ নেই।অফিশিয়ালরা মনে করেন, নিয়মটি চালু হলে পেনাল্টি পাওয়া দল অন্যায় সুবিধা পাবে না। পেনাল্টির সময় গোলকিপারের একটি পা গোললাইনের ওপরে কিংবা পেছনে থাকতে হয়। ফিরতি বলে আবারও শট নেওয়াকে পেনাল্টি ঠেকানো দলের জন্য দ্বিগুণ শাস্তি বলে মনে করেন কেউ কেউ।