ধর্মীয় স্বাধীনতা নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজ, ওয়াকআউট বিজেপির

0
275
ছবি সৌজন্যে : নিজস্ব

সব ধর্ম পালনের অধিকার পশ্চিমবঙ্গে নেই। এই মর্মে শুভেন্দু অধিকারীর দেওয়া মুলতুবি প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা।

প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বিষয়ে বৃহস্পতিবার দীর্ঘ আলোচনা হয়েছে। নতুন করে আলোচনার কোনও সুযোগ নেই। এরপরেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল আটকাতে যতটা সক্রিয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনে ততটা ভাবিত নয়।