গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International পেনসিলভেনিয়া গুলি যুদ্ধে মৃত ৪, তিনজনই পুলিশ

    পেনসিলভেনিয়া গুলি যুদ্ধে মৃত ৪, তিনজনই পুলিশ

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকার পেনসিলভানিয়ার পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলির লড়াইয়ে চারজন নিহত হয়েছেন। তাঁদের তিনজনই পুলিশ কর্মী।
    হামলাবাজদের একজন পুলিশের গুলিতে মারা গেছে। এছাড়া পুলিশের গুলিতে গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ফিলাডেলফিয়া থেকে ১০০ কিলোমিটার দূরে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পালটা ব্যবস্থা নেয় পুলিশ। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারজনকে তৎক্ষনাৎ মৃত ঘোষণা করা হয়।
    হামলাকারীরা সংখ্যায় অনেক হলেও গুলি চালায় একজন, এমনটাই ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।