
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী ছাঁটাইয়ের অভিযানের অংশ হিসেবে ৫ হাজার ৪০০ জন কর্মী ছাঁটাই হবে। পেন্টাগন এই তথ্য জানিয়েছে। ট্রাম্পের এমন উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়ার এক দিন পর পেন্টাগন এ কথা জানিয়েছে। ছাঁটাইয়ের তালিকায় ইউনিফর্মধারী সামরিক কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি।
বলা হয়েছে,শুধুমাত্র শিক্ষানবিস কর্মীরা,যারা এক বছরের কম সময় ধরে চাকরিতে আছেন এবং এখনো সিভিল সার্ভিস সুরক্ষা পাননি, তাদের ছাঁটাই করা হবে।আগামী সপ্তাহে এই ছাঁটাই কর্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগের ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের একটি অংশ হিসেবে এটা করা হচ্ছে।তবে কেউ কেউ ধারণা করছে, এটাই শেষ নয়।অভিযোগ,পেন্টাগন নিয়োগ স্থগিত করবে এবং শেষ পর্যন্ত সাড়ে ৯ লাখ অসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনবে পেন্টাগন।এই ছাঁটাই টেক বিলিয়নেয়ার ইলন মাস্কের নেতৃত্বে দ্রুতগতিতে পরিচালিত সংস্কারের শেষ পদক্ষেপ।
যার ফলে ২০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে এবং মার্কিন সরকার বিদেশি সাহায্য থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বাতিল করেছে।অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে এক্সে এক পোস্টে বলেছেন,তাদের ৯ লক্ষেরও বেশি অসামরিক স্থায়ী কর্মী রয়েছে। ৫ শতাংশ ছাঁটাই করা হলে ৪৫ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাবে।








