
জমা জলে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে আর মুখ্যমন্ত্রী লাঠি খেলছেন। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
নাগরিকদের মৃত্যু হয়েছে তারপরেও মুখ্যমন্ত্রী নাচেন কি করে। প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথায় মুখ্যমন্ত্রীর তো ৭২ ঘণ্টা মৌনব্রত পালন করা উচিত ছিল। পুজো উদ্বোধনে গেলেও প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত ছিল। তা না করে নাচ, গান, লাঠি খেলা করছেন। জমা জলে শট সার্কিট হতে পারে জেনেও জলে নামলে তো আত্মহত্যার সামিল। মেয়র পারিষদ তারক সিংয়ের মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন আইএমডি-র কমলা সতর্কতা থাকা সত্ত্বেও মানুষকে সতর্ক না করে কলকাতা পুরসভা চরম অপরাধ করেছে। কোথায় ছিল পুলিশ। প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় অভয়ার মাকে আটকাতে, কিংবা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আটকাতে শয়ে শয়ে পুলিশ রাস্তায় থাকে। কিন্তু এতবড় দুযোর্গগের পরেও কেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দেখা মিলছে না।







