মানুষ বিজেপি-মোদীকে ভয় পাচ্ছে না : রাহুল 

0
181

লোকসভা নির্বাচনের পর মানুষ বিজেপি-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে না। আমেরিকায় টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের সামনে মন্তব্য কংগ্রেস করেছেন  লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।

 

কংগ্রেস নেতার কথায়, লোকসভা ভোটের ফলাফলে তাঁর নিজের কিংবা কংগ্রেসের জয় হয়নি, মানুষের ইচ্ছার জয় হয়েছে। এরপরেই আরএসএসের সঙ্গে কংগ্রেসের আদর্শগত ফারাকের কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেছেন, আরএসএস বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা। আর কংগ্রেস মনে করে ভারত হল বহু ধারণার সমন্বয়। নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্রের কথাও উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা। লোকসভা ভোটের আগে তাঁর কী ভূমিকা ছিল, সে কথা ব্যাখ্যা করে রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি মানুষের মধ্যে ভালবাসার বোধ জাগাতে চেয়েছিলেন। তিনি ভেবে দেখেছেন দেশের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি দলের মধ্যেই যেগুলির অভাব রয়েছে, সেগুলি হল ভালবাসা, শ্রদ্ধা এবং নম্রতা।পাশাপাশি তিনি সংবিধানকে তুলে ধরেছিলেন। মানুষ বুঝতে পেরেছিল, তিনি কী বলতে চেয়েছিলেন।