
যেমন ছাত্র তেমন দিদিমণি! যুবভারতী কাণ্ডে পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য, ক্রিয়ামন্ত্রী ও মূর্খমন্ত্রী উভয়ের কাছেই জনগণ অব্যাহতি চাইছেন। এক্স পোস্টে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র ও মুখ্যমন্ত্রীর সেই পদত্যাগপত্র গ্রহণের চিঠি পোস্ট করে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, দুটো চিঠিতেই অজস্র বানানের ভুল, এরাই আবার বাঙালি সংস্কৃতি, অস্মিতা নিয়ে কথা বলে। এদিকে, শুভেন্দুর আরও দাবি, পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানোর জন্য কি যুবভারতীকাণ্ডে সিট গঠন করা হয়েছে? আজ কি সিট-র একজন সদস্য এবং আর জি কর মামলার সময় অপসারিত আরেকজন সিনিয়র আইপিএস অফিসারের মধ্যে সবচেয়ে সিনিয়র শোকজ প্রার্থীর সঙ্গে শোকজ মামলার প্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ এবং খসড়া তৈরির জন্য কোন বৈঠক হয়েছিল?
আজ জারি করা সিট এবং শোকজ রিপোর্ট বাংলার জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি নাটক।
