গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সল্টলেক-ধর্মতলা বিক্ষোভে তুলকালাম, যানজটে ভোগান্তি

    সল্টলেক-ধর্মতলা বিক্ষোভে তুলকালাম, যানজটে ভোগান্তি

    0
    52
    ছবি সৌজন্যে : নিজস্ব
    একদিকে আশাকর্মীদের বিক্ষোভ, অন্যদিকে শহিদ মিনারে আইএসএফ-র সভা। জোড়া কর্মসূচিতে সপ্তাহের মাঝে কাজের দিনে কার্যত স্তব্ধ কলকাতা।
    সল্টলেকে স্বাস্থ্যভবনে আশাকর্মীদের মিছিল ঘিরে সেক্টর ফাইভ, নিউটাউনে অফিস যাওয়ার পথে নাকাল হতে হয় অফিসযাত্রীদের। দীর্ঘক্ষণ বাস, গাড়িতে আটকে থাকেন অফিসযাত্রীরা। বাধ্য হয়ে হেঁটেই অফিসে পৌঁছন তাঁরা। কার্যত একই ছবি শিয়ালদহ, হাওড়া স্টেশনেও। সকাল থেকে সেখানে আশাকর্মীরা জমায়েত পুলিশ আটকাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরপর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলাতেও আশাকর্মী এবং আইএসএফ-র কমসূচি ঘিরে তীব্র যানজট তৈরি হয়।
    ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে গাড়ি, বাস। অফিস পৌঁছতে কার্যত কালঘাম ছোটে মানুষজনের।