
দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্যই চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। রাজধানীতে অপরাধের পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি দাবি করেছেন দিল্লি ক্রমবর্ধমানভাবে অপরাধের ঘটনা ঘটে চলেছে।ভারতের ১৯টি মেট্রো শহরের মধ্যে দিল্লি নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে এক নম্বরে রয়েছে। খুনের ঘটনার পাশাপাশি শহরজুড়ে চাঁদার জুলুমবাজি সক্রিয় হয়েছে। রাজধানীর সকল অপরাধের পরিসংখ্যানই তুলে ধরেছেন আপ সুপ্রিমো। এক্সপোস্টে নিজের লেখা চিঠি শেয়ার করেছেন তিনি।
স্কুল, বিমানবন্দর এবং শপিং মলে বোমা হামলার ঘন ঘন হুমকি এবং মাদক সম্পর্কিত অপরাধ বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর আরও অভিযোগ, দিল্লিতে অপরাধীরা আইন প্রয়োগকারী সংস্থাকে ভয় পায় না।









