
ছাতা মাথাই দিয়েই ভোটের লাইনে দাঁড়াতে হতে পারে ভোটারদের। টানা বৃষ্টির এমন সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ রেখা বিস্তৃত রয়েছে। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা সিকিম থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে জেলাগুলোয়। এরফলে ৩ দিন বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কোথাও কোথাও ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রপাত নিয়েও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। দমকা হাওয়ার কারণে ভোটের জন্য তৈরি অস্থায়ী কাঠামোর ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে। ফলে শেষদফার ভোটে বৃষ্টি মাথায় নিয়েই ভোটকেন্দ্রে যেতে হতে পারে ভোটারদের।
উত্তরবঙ্গেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে। ইতিমধ্যেই কলকাতা সহ জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে! বৃষ্টিপাত শুরু হয়েছে।
