
বাঙালি বলে বাংলার কোনও মানুষকে কোথাও হেনস্থা করা হচ্ছে না। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে তৃণমূল সুর চড়াতে দাবি করেছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
মহাগুরু আরও বলেছেন ইচ্ছে করেই উস্কানি দিয়ে বিষয়টিকে ইস্যু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিনেতা আরও বলেছেন তিনি তো পশ্চিমবঙ্গেরই ছেলে।
তিনিও তো বাঙালি। যারা বলছেন বিজেপি পশ্চিমবঙ্গের পার্টি নয়, তারা কি সত্যিই পশ্চিমবঙ্গের পার্টি। তাদের তো অন্য দেশের পার্টি বলে মনে হচ্ছে। কেরিয়ারে কেউ উপরে উঠলে তাঁকে নামানোর চেষ্টা হয় সব সেক্টরে, কিন্তু তার সঙ্গে বাঙালির কোনও যোগ নেই। যারা এসব করছে তারা রাজনীতির জন্য ইস্যু করছে।






