গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Birbhum বাংলার মানুষ মাথা নিচু করে না, লড়তে জানে : মুখ্যমন্ত্রী

    বাংলার মানুষ মাথা নিচু করে না, লড়তে জানে : মুখ্যমন্ত্রী

    0
    260
    ছবি সৌজন্যে :ফেসবুক

    পশ্চিমবঙ্গে সব আছে, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। বীরভূমের ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে এইভাবেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনি বলেছেন, এখন বারংবার পশ্চিমবঙ্গকে বিরক্ত করা হচ্ছে ? কিন্তু যতই কেন্দ্র সরকার বা বিজেপি বাঙালি কিংবা পশ্চিমবঙ্গবাসীকে বিরক্ত করুক না কেন, রাজ্যের কোনও মানুষ মাথানত করবে না। মুখ্যমন্ত্রীর আরও মন্তব্য, যাকে তাকে রোহিঙ্গা বলে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। কিন্তু পশ্চিমবঙ্গের ভিক্ষে করার দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ মাথা নিচু করে চলে না, লড়াই করতে জানে।

    অসমে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। অন্য ভাষাকে বাংলা অসম্মান করে না। দরকার হলে জীবন দেবেন, কিন্তু ভাষা কাড়তে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।