কেরলমের জনগণ বদলের জন্য প্রস্তুত : রাহুল

0
55
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
আসন্ন বিধানসভা নির্বাচনে কেরলমের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে। এক্স হ্যান্ডেলের বার্তায় এমনই দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এক্স বার্তায় রাহুল লিখেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে একটি ঐক্যবদ্ধ ও জনকেন্দ্রিক জোট হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই জোটে স্থানীয় বাস্তবতার ওপর ভিত্তি করে অভিজ্ঞ ও নতুন নেতৃত্বের সমন্বয় রয়েছে।
প্রত্যেক প্রার্থীই কেরলমের জনগণের কণ্ঠস্বর, আকাঙ্ক্ষা এবং আস্থার প্রতিফলন। এটি অভিজ্ঞ নেতা এবং তরুণ পরিবর্তনকারীদের একটি সম্মিলিত প্রয়াস – এমন এক শক্তিশালী দল, যেখানে নারী-পুরুষেরা নিজেদের প্রতিনিধিত্ব করা নির্বাচনী এলাকার খুঁটিনাটি বিষয়গুলো বোঝেন।