অভিষেকের জেলযাত্রার অপেক্ষায় রাজ্যবাসী: তাপস

0
20
ছবি সৌজন্যে : নিজস্ব
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলযাত্রার অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। আক্রমণ করেছেন শিল্পমন্ত্রী তাপস রায়।
তাঁর প্রশ্ন এতকিছু করার বা বলার পরেও, এত দুর্নীতির মধ্যমণি হওয়া সত্ত্বেও তাঁর এখনও কেন জেলযাত্রা হচ্ছে না। এটাই এখন রাজ্যবাসীর সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আল্টিমেটাম নিয়েও সুর চড়িয়েছেন তিনি। বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন আর শুভেন্দু অধিকারী, বিজেপির বিরুদ্ধে লম্বা চওড়া কথা বলতে পারছেন না। এটা তাঁর অভ্যেস। এখন সেই অভ্যেসের কারণেই নিজের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন।
খোঁচা দিয়ে বলেছেন ব্লাড ইস থিকার দ্যান ওয়াটার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়েন কিনা সেটা দেখতে হবে।