মানুষ গণতন্ত্রের রায়ে জেলে ভরবে বিজেপিকে : মমতা 

0
132
ছবি সৌজন্যে :ফেসবুক
জেলে যখন যাবেন তখন কি খাবেন? এখন থেকেই তার একটা লিস্ট করে রাখুক বিজেপির নেতারা। একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, বিজেপি সবাইকে জেলে ভরে দিচ্ছে! কিন্তু মনে রাখবেন, আগামী দিনে মানুষই গণতন্ত্রের রায়ে বিজেপির নেতাদের জেলে ভরে দেবে। সেদিন আর বেশি দূরে নয়। কারণ কেন্দ্রীয় সরকারের অবিচার ও বদলার রাজনীতি এখন চরমে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনের আগে ভারতের সরকার একাধিক রাজ্যে সার্কুলার পাঠিয়েছে। হাজার হাজার লোককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে মধ্যপ্রদেশে, কাউকে ওড়িশায়, কাউকে বা রাজস্থানে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কীসের অপরাধ? বাংলায় কথা বলেছে বলে! বিচারের বাণী নিভৃতে কাঁদছে আজ। জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করার চক্রান্ত চলছে। কটাক্ষের সুরে বলেছেন, পশ্চিমবঙ্গকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো!
ছক্কা মারতে হবে, বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে, আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে।এরপরই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, শহিদ মঞ্চ থেকে দিল্লিকে উৎখাত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, এই বিজেপির বিদায় না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লড়াই থামবে না।