গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home East Medinipur সমবায় ব্যাঙ্কের নমিনেশন ফর্ম তোলাকে ঘিরে ধুন্ধুমার মেদিনীপুরে

    সমবায় ব্যাঙ্কের নমিনেশন ফর্ম তোলাকে ঘিরে ধুন্ধুমার মেদিনীপুরে

    0
    310
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ সমবায় ব্যাঙ্কের সমবায় নির্বাচনের মনোনয়ন পত্র তোলাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। অভিযোগ সিপিএম প্রার্থীরা নমিনেশন তুলতে গেলে তাদের মারধর করে তৃণমূল কর্মী সমর্থকেরা। মঙ্গলবার এই ঘটনায় একাধিক সিপিএম কর্মী-সমর্থক জখম হয়েছেন বলে সূত্রে খবর। এদিন স্থানীয় বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল মোড়ের কাছে ধস্তাধস্তি, মারধর করা হয়েছে, ব্যাঙ্কের বহুদূর থেকেই খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়েছেন সিপিএম কর্মীরা।
    সোমবার ও নমিনেশন তুলতে যাওয়ার সময় তাঁদের মারধর করা হয়েছিল বলে দাবি সিপিএম কর্মীদের একাংশের। এবিষয়ে জেলা তৃণমূল মুখপাত্র তথা ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুকুমার পড়িয়ে বলেছেন, তিনি মনোনয়নের কাজে ব্যস্ত রয়েছে। এবিষয়ে তাঁর কিছু জানা নেই।