
রদ্রি কখন ফিরবেন, তা নিয়ে এতদিন সুনির্দিষ্ট উত্তর দিতে পারছিলেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তবে প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে সুখবর দিয়েছেন তিনি।ইতিহাদে রবিবার রাতে জার্মান জায়ান্টদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
তার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানিয়েছেন, ঘুরে দাঁড়ানোর ম্যাচে দেখা যাবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ী রদ্রিকে। আরও একটি সুখবর দিয়েছেন গার্দিওলা।কারাবাও কাপে বিশ্রামে থাকা নরওয়েজিয়ান স্ট্রাইকারও ফিরছেন। প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন হলান্ড। এখন পর্যন্ত লিগে ৯ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। তাঁর দল যেখানে ১৭ গোল পেয়েছে, সেখানে একাই ১১ গোল হলান্ডের। অর্থাৎ চলতি আসরে ৬৭ শতাংশ গোল এসেছে ম্যানসিটি তারকার পা থেকে।ওদিকে রদ্রি শেষ চারটি ম্যাচ মিস করেছেন হ্যামস্ট্রিং চোটের কারণে। আগে থেকেই তিনি চোটে ছিলেন। রিকভারের পরও নতুন চোটে বাদ পড়েন স্পেন মিডফিল্ডার। তার সে ইঁদুর-বিড়াল দৌড় শেষ হচ্ছে অবশেষে। উল্লেখ্য ভিলা পার্কে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলারের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানসিটি। তবে কারাবাও কাপে ঘুরে দাঁড়িয়েছে দলটি।
গার্দিওলা মনে করেন, গত ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বোর্নমাউথের বিপক্ষে জয় পাবে তাঁর প্লেয়াররা।প্রিমিয়ার লিগের ৯ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে গার্দিওলার দল।









