গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle গায়ের পারফিউম চুলে নয় 

    গায়ের পারফিউম চুলে নয় 

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রসাধনী দুনিয়ায় এখন রমরমিয়ে চলছে হেয়ার পারফিউম বা,হেয়ার মিস্ট। কিন্তু চুলে সুগন্ধের নতুন ট্রেন্ডে মেতে উঠে চুলের বারোটা বাজছে না তো? অনেকেরই অভ্যাস, সাজগোজের শেষপর্বে কবজি বা গলার পাশাপাশি চুলে এক চিমটি গায়ে মাখার পারফিউম স্প্রে করে নেওয়া।

    দেখতে বা শুঁকতে ভালো লাগলেও, বিশেষজ্ঞরা কিন্তু এই অভ্যাসে লাল সংকেত দেখাচ্ছেন। তাঁদের মতে, আপনার রোজকার ব্যবহারের সাধারণ পারফিউমে অ্যালকোহলের মাত্রা থাকে অত্যন্ত বেশি।এই অ্যালকোহল চুলের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়।ফলে নিয়মিত ব্যবহারে চুল হয়ে পড়ে শুষ্ক, প্রাণহীন এবং রুক্ষ। এমনকী চুলের ডগা ফেটে যাওয়ার সম্ভাবনাও কয়েক গুণ বাড়িয়ে দেয় সাধারণ সুগন্ধি।ফ্যাশন সচেতনদের জন্য সমাধান হিসেবে বাজারে এসেছে বিশেষ ভাবে তৈরি হেয়ার পারফিউম। এটি সাধারণ সুগন্ধির চেয়ে অনেকটাই আলাদা।এই অবস্থায় স্বল্প অ্যালকোহল,এতে অ্যালকোহলের পরিমাণ থাকে নামমাত্র, যা স্ক্যাল্প বা চুলের ক্ষতি করে না।আবার,অনেক হেয়ার মিস্টে থাকে এসেনশিয়াল অয়েল এবং ভিটামিন। যা চুলকে কেবল সুগন্ধিই করে না, বরং ভেতর থেকে পুষ্টি জোগায়।এটি ব্যবহারের পর চুলের প্রাকৃতিক জেল্লা ফিরে আসে।ওদিকে,সাধারণ পারফিউমের উগ্রতা এতে নেই। এর সুগন্ধ হালকা এবং দীর্ঘস্থায়ী, যা আপনার উপস্থিতিকে স্নিগ্ধ করে তোলে।সারা দিনের ধুলোবালি আর ঘামের দুর্গন্ধ কাটাতে হেয়ার পারফিউম এখনকার লাইফস্টাইলে অপরিহার্য।

    তবে কেনার আগে উপাদানের তালিকা দেখে নেওয়া জরুরি বইকি,কৃত্রিম কেমিক্যাল বর্জিত এবং প্রাকৃতিক নির্যাসযুক্ত মিস্ট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। গায়ে মাখার সাধারণ পারফিউম নয়, চুলের জন্য বেছে নিন সঠিক হেয়ার কেয়ার সুগন্ধি।