কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি, অস্বীকার আপের

0
165
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার জন্য ইডিকে অনুমোদন দিয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।

ফলে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে বিপাকে পরেছেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও এই ঘটনাটিকে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া। আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্করও এক্সবার্তায় লিখেছেন, এলজি সাক্সেনা কোনও অনুমতি ইডিকে দেননি। উনি অনুমতি দিয়ে থাকলে তার কপি দেখানো হোক। উল্লেখ্য,আবগারি মামলায় গত ৬ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানিয়েছিল ইডি। শনিবার সেই অনুমোদন দিয়েছেন ভিকে সাক্সেনা। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না।

এর আগে ইডির কোনও মামলায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হত না। সিবিআই বা রাজ্য পুলিশের ক্ষেত্রে সেই সম্মতি দরকার হত। পরে ইডির ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হয়েছে ।