পারপ্লেক্সিটি এখন মজিলা ফায়ারফক্সে

0
75
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

যেখানে একের পর এক এআই কোম্পানি ও স্টার্টআপ নিজেদের এআই-সমৃদ্ধ ওয়েব ব্রাউজার তৈরি করছে, সেখানে মজিলা বেছে নিয়েছে ভিন্ন পথ। নতুন ব্রাউজার বানানোর বদলে ফায়ারফক্স ইউজারদের এখন নিজস্ব ব্রাউজারেই এআই-চালিত সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে কোম্পানিটি।

মজিলা ঘোষণা করেছে, তাদের ব্রাউজারে এখন থেকে পারপ্লেক্সিটি এআই সার্চ ইঞ্জিন ব্যবহার করা হবে। ফলে ইউজাররা চাইলে এআইয়ের সাহায্যে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ করতে পারবেন।আগে ফায়ারফক্সে এই ইন্টিগ্রেশনটি কেবল পরীক্ষামূলকভাবে চালু ছিল এবং সেটি ছিল আমেরিকা,ব্রিটেন ও জার্মানির মতো কয়েকটি নির্দিষ্ট বাজারে সীমাবদ্ধ। তখনও সিদ্ধান্ত হয়নি, পারপ্লেক্সিটি স্থায়ীভাবে গুগল, বিং বা ডাকডাকগোর মতো সার্চ ইঞ্জিনগুলোর তালিকায় যুক্ত হবে কিনা।তবে ইউজারদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে এখন ফায়ারফক্স বিশ্বব্যাপী ডেস্কটপ ইউজারদের জন্য পারপ্লেক্সিটি ওপেন করেছে। মোবাইল ভার্সণেও এই ফিচারটি আগামী কয়েক মাসের মধ্যেই আসছে বলে ঘোষণা করেছে মজিলা।

এই ফিচার সক্রিয় করলে ইউজাররা পাবেন একেবারে ভিন্নধর্মী অভিজ্ঞতা। পারপ্লেক্সিটিতে কোনো বিষয় সার্চ করলে গুগলের মতো শুধু লিংকের তালিকা দেখায় না বরং তথ্যগুলো ব্যাখ্যা আকারে দেখানো হয় সঙ্গে থাকে নির্ভরযোগ্য উৎসের উদ্ধৃতি।