পার্সিভ্যারেন্সের ক্যামেরায় মঙ্গলের প্রাচীনতম পাথর

0
37
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটার পেরিয়ে এখন পর্যন্ত নিজের সবচেয়ে দূরবর্তী পশ্চিমী অভিযানে সফল হয়েছে নাসা’র পার্সিভ্যারেন্স রোভার।এ ঐতিহাসিক মুহূর্তটিকে ফ্রেমবন্দি করতে লাল গ্রহের বুকে নিজের ষষ্ঠ সেলফি তুলেছে রোভারটি এবং একইসঙ্গে সেখানে সন্ধান পেয়েছে প্রায় ৩৯০ কোটি বছরের প্রাচীন পাথরের।

উল্লেখ্য গত পাঁচ বছর ধরে নাসা’র পার্সিভ্যারেন্স রোভার মঙ্গল গ্রহের ,জেজেরো ক্রেটা’ নামের এক এলাকায় গবেষণা চালিয়ে আসছে।বিজ্ঞানীদের ধারণা, প্রাচীন অণুজীবের অস্তিত্বের সন্ধান পাওয়ার জন্য জায়গাটি বেশ সম্ভাবনাময়।সম্প্রতি রোভারটি এ ক্রেটার বা গর্তের সীমানা পেরিয়ে আরও পশ্চিমে পাড়ি জমিয়েছে,যা এখন পর্যন্ত মঙ্গলে রোভারটির সবচেয়ে দূরবর্তী পশ্চিমী অভিযান। মুহূর্তটিকে ফ্রেমবন্দি ও আশপাশের চমৎকার ভূপ্রকৃতি তুলে ধরতে একটি সেলফিও তুলেছে রোভারটি।এ সপ্তাহে নাসা’র শেয়ার করা এ সেলফিতে পার্সিভ্যারেন্স রোভারটিকে ,লাক দে শার্মস অঞ্চলের এক পাথুরে এলাকায় দেখা যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে,আরাথুসা। গত ১১ মার্চ রোভারের রোবোটিক বাহুতে থাকা ক্যামেরায় তোলা ৬১টি ছবি জোড়া দিয়ে এ সেলফিটির এক অ্যানিমেটেড ভার্শণ তৈরি করা হয়েছে। সেখানে পার্সিভ্যারেন্স রোভারটিকে আশপাশ দেখার জন্য এর ক্যামেরার মাথাটি ঘোরাতেও দেখা যায়।

অবশ্য এর পর থেকেই রোভারটি এ অঞ্চলের অন্য এলাকা,আর্বোট-এ চলে গেছে। ৫ এপ্রিল রোভারের মাস্টক্যাম-জেড দিয়ে তোলা ৪৬টি ছবি একসঙ্গে জুড়ে দিয়ে নাসা ওই জায়গার একটি প্যানোরামা বা বিস্তৃত দৃশ্য শেয়ার করেছে।