
জমি বিবাদে মুর্শিদাবাদের নওদায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
জানা গিয়েছে মঙ্গলবার সকালে জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পড়তে থাকে একের পর এক বোমা। বোমায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিকুল শেখ নামে এক ব্যক্তি। খবর পেয়ে নওদা, বেলডাঙা থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়।
এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।








