গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইমপিচ করা হলো পেরুর প্রেসিডেন্ট হোসে হেরিকে

    ইমপিচ করা হলো পেরুর প্রেসিডেন্ট হোসে হেরিকে

    0
    28
    ছবি সৌজন্যে : এক্স

    ফের রাজনৈতিক অস্থিরতা পেরুতে। ক্ষমতায় আসার চার মাসের মধ্যেই ইমপিচ করা হয়েছে সেখানকার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হেরিকে।

    মাস খানেক আগেই চিনের ব্যবসায়ীদের সঙ্গে গোপনে বৈঠকের ঘটনা আড়াল করার অভিযোগ ওঠে হোসে হেরির বিরুদ্ধে। মঙ্গলবার পেরুর কংগ্রেসে প্রেসিডেন্টকে অপসারণের প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। পক্ষে ভোট পড়ে ৭৫টি। বিপক্ষে ২৪টি। কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তা বুধবার ঠিক করবে পেরুর কংগ্রেস।প্রায় এক দশক ধরে রাজনৈতিকভাবে টালমাটাল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ পেরু। রাষ্ট্রপ্রধান অভিশংসিত হওয়ার মধ্য দিয়ে ধারাবাহিক এ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হচ্ছে।

    এ নিয়ে পেরুতে হোসে হেরিসহ পরপর তিনজন রাষ্ট্রপ্রধান-কে পদ থেকে অপসারণ করা হলো। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে গত অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন তিনি।