
মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে পাঁচদিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। তবে, এবার প্রত্যেক শহরে এই দামবৃদ্ধির হার আলাদা রকমের।
সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কলকাতায়। চেন্নাই, দিল্লির থেকে অনেকটাই বেশি দাম বেড়েছে তিলোত্তমায়। কলকাতায় লিটার পিছু ৯৬ পয়সা বেড়ে দাম দাঁড়িয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজ়েলের দামও লিটারপিছু ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৬ টাকা ৮ পয়সা। ওদিকে, দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৮৭ পয়সা এবং ৯১ পয়সা বেড়েছে। চেন্নাইয়ে এই বৃদ্ধির হার যথাক্রমে ৮২ পয়সা এবং ৮৬ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯১ পয়সা, ডিজেলের লিটারপ্রতি দর ৯৪ পয়সা বেড়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার পেট্রল এবং ডিজেলের দাম লিটারপিছু ৩ টাকা বাড়ানো হয়েছিল । এইসঙ্গে দাম বাড়ানো হয়েছিল সিএনজির।








