লটারি ব্যবসায়ীকে পেট্রোল ঢেলে খুনের চেষ্টা, জ্বলন্ত অবস্থায় দৌঁড়

0
172
ছবি সৌজন্যে : নিজস্ব
লটারি ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তায় পেট্রোল ঢেলে দুষ্কৃতীদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। জ্বলন্ত অবস্থায় রাস্তাতে দৌঁড়তে থাকেন ওই ব্যবসায়ী।
হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালি থানার কেরানিচটি এলাকায়। জানা গিয়েছে শনিবার দুপুরে সুরজিৎ সাউ ওরফে ভোম্বল যখন তার লটারির দোকানে বসেছিলেন তখনই দুজন দুষ্কৃতী সেখানে যায়। তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সুরজিৎ। তখনই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর বাইক নিয়ে পালিয়ে যায়। জ্বলন্ত অবস্থায় রাস্তাতেই দৌড়তে থাকেন ওই ব্যবসায়ী। তিনি তার পোশাক খলে দেন। এরপর স্থানীয়রাই আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সুরজিতের পরিবারের অভিযোগ ফুটপাথে দোকান বসানোকে কেন্দ্র করে ২ দিন আগে ইন্দ্রকুড়ি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে সুরজিৎ সাউয়ের গণ্ডগোল হয়েছিল। সেইসময় পুলিশি মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়।
সেই রাগেই এমন ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ পরিবারের। ঠিক কি কারণে এমন ঘটনা ঘটেছে খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।