
দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল এশিয়ার আরও এক দেশ ফিলিপিন্স। সে দেশে সেচ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমেছেন বহু মানুষ।
ফিলিপিন্স- রাজধানী ম্যানিলায় ফিলিপিন্সের জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ইস্তফাও দাবি করা হয়। প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
সংবাদ সংস্থা-র প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২০ জন নাবালক। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে জখম হয়েছেন অন্তত ৩৯ জন পুলিশ আধিকারিক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
