ছবি এডিট- কোলাজ ,ফেসবুকের নতুন এআই ফিচার

0
178
ছবি সৌজন্যে : এক্স

ফেসবুক ইউজারদের জন্য নতুন এক ফিচার চালু করেছে মেটা। এখন থেকে ইউজারের ফোনের ফটো লাইব্রেরি স্ক্যান করে এআইয়ের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কোলাজ তৈরি ও ছবি এডিট করবে ফেইসবুক।

ফিচারটি বর্তমানে আমেরিকায় ও কানাডায় চালু হয়েছে। মেটা পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছিল চলতি বছরের শুরুতে।এটি অপ্ট-ইন ফিচার অর্থাৎ ইউজাররা চাইলে সক্রিয় করতে পারবেন, না চাইলে বন্ধ রাখতে পারবেন।তবে ইউজাররা যদি এআই টুলের মাধ্যমে ছবি সম্পাদনা বা শেয়ার করেন তাহলে সেই মিডিয়া মেটার এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতে পারে।মেটার নতুন ফিচারের উদ্দেশ্য হলো ইউজারদের ফটো লাইব্রেরিতে থাকা গুরুত্বপূর্ণ ছবিগুলোকে নতুনভাবে উপস্থাপন করা। ইউজারের অনুমতি পাওয়ার পর ফেসবুকের এআই সিস্টেম তাদের ফোনের ছবিগুলো স্ক্যান করে সাজেশন দেবে, যেমন কোনো ভ্রমণের কোলাজ, গ্র্যাজুয়েশন পার্টির রিক্যাপ অথবা কিছু ছবির আকর্ষণীয় এডিট করা ভার্শণ।ফিচারটি মেটার জন্য আরও বেশি এআই ট্রেনিং ডেটা সংগ্রহের একটি সুযোগ তৈরি করতে পারে।

যদিও কোম্পানিটি বলেছে, ইউজারের ক্যামেরা রোল থেকে ডেটা ব্যবহার করা হবে না যদি না ইউজার সেই ছবি এআই দিয়ে সম্পাদনা বা শেয়ার করেন। মেটা আরও বলেছে, ফিচার থেকে পাওয়া সব সাজেশন ইউজারের জন্য পুরোপুরি ব্যক্তিগত থাকবে যতক্ষণ না তিনি তা প্রকাশ করেন।