গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle অতিরিক্ত চা পানে শারীরিক ক্ষতি

    অতিরিক্ত চা পানে শারীরিক ক্ষতি

    0
    88
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    চা শুধু এক কাপ পানীয় নয়, অনেকের দিন শুরু এবং ক্লান্তি দূর করার ভরসা।অফিস হোক বা বাড়ি, চায়ের কাপ যেন হাতছাড়া হওয়া মানেই এনার্জি কমে যাওয়া।তবে চা যতই প্রিয় হোক, তা অতিরিক্ত খাওয়া কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়।

    সময়,পরিমাণ এবং চায়ের ধরন বুঝে না খেলে তা হিতে বিপরীত হতে পারে।বিশেষজ্ঞরা বলছেন,দিনে নির্দিষ্ট পরিমাণ চা খাওয়ার মধ্যেও রয়েছে কিছু সতর্কতা,বিশেষ করে খালি পেটে বা রাতের দিকে চা খাওয়ার অভ্যাস শরীরে ফেলতে পারে ক্ষতিকর প্রভাব। এখন প্রশ্ন হল,লিকার চা কি বেশি স্বাস্থ্যকর?অনেকে মনে করেন, দুধ-চিনি ছাড়া লিকার চা মানেই খুবই স্বাস্থ্যকর, তাই যত খুশি খাওয়া যায়।কিন্তু এমন ভাবা ভুল।লাল চা বা লিকার চায়ে অ্যান্টিঅক্সিড্যান্ট, ফ্ল্যাভোনয়েড, ফাইটোকেমিক্যাল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, যা শরীরের পক্ষে ভালো।আদা, দারচিনি বা মধু মিশিয়ে লিকার চা খেলে এর গুণ আরো বাড়ে। তবে এতে ক্যাফেইন থাকে, তাই অতিরিক্ত খেলে হতে পারে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা গ্যাসের সমস্যা। দেখা যায় অনেকে সকালে ঘুম থেকে উঠে অনেকে সোজা চায়ের কাপ ধরেন। কিন্তু খালি পেটে চা খাওয়া ঠিক নয়।চায়ে থাকা ক্যাফেইন পাকস্থলীতে গিয়েই অম্লতা বাড়িয়ে তোলে। এতে বমি বমি ভাব, বুক জ্বালা বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।চায়ের থিয়োলিন নামের একটি উপাদান শরীরের জলের পরিমাণ কমিয়ে দেয়। ঘুম থেকে উঠেই শরীর এমনিতেই ডিহাইড্রেটেড থাকে, তার ওপর খালি পেটে চা পান করলেই তা কিডনির ওপর চাপ ফেলে।যাদের ঘুমের সমস্যা আছে, তাঁদের বিকেল ৪টার পর চা না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।এদিকে চায়ের সঙ্গে টা,মানে বিস্কুট, কেক, পাকোড়া, শিঙাড়া,এই অভ্যাস প্রায় সবার।

    কিন্তু প্রতিদিন এই ধরনের ভাজাভুজি খেলে শরীরের ওপর চাপ পড়ে। সব মিলিয়ে চা খেতে সমস্যা নেই, কিন্তু সময়, পরিমাণ আর সংগত খাবারের দিকে খেয়াল রাখলেই তা উপকারী হবে শরীরের জন্য।