সম্মতিতেই শারীরিক সম্পর্ক, আদালতে অভিযুক্তের আইনজীবী

0
159
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মহিলাকে যৌন নির্যাতন করা হয়নি। সম্মতিতেই শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল। যদি জোরজবরদস্তি করা হত, তা হলে বাঁচানোর জন্য চিৎকার করলেন না কেন মহিলা? আদালতে পুণেকাণ্ডে অভিযুক্তের পক্ষে সওয়াল করে এমনই দাবি করেছেন তাঁর আইনজীবী সাজিদ শাহ।টানা ৭৫ ঘণ্টা তল্লাশির পর বৃহস্পতিবার গভীর রাতে শিরুর এলাকার একটি ধানখেত থেকে গ্রেফতার করা হয় পুণেকাণ্ডে অভিযুক্তকে। আদালতে পেশ করা হলে অভিযুক্তকে ১২ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
অভিযুক্তের আরও এক আইনজীবী ওয়াজিদ খান বলেছেন, তদন্তকারী আধিকারিক দাবি করেছেন যে, এই ঘটনায় অভিযুক্ত স্বভাবে অপরাধী। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ আছে। কিন্তু দেখা যাচ্ছে, আগের কোনও ঘটনাতেই তিনি দোষী প্রমাণিত হননি। ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, তখন ঘড়িতে সকাল পৌনে ৬টা। মহিলা চিৎকার করে সাহায্য চাইতে পারতেন।
এই ঘটনায় কোনও জোরজবরদস্তি করা হয়নি। আদালতে পুলিশ জানিয়েছে, নির্যাতিতা স্বরগেট বাসডিপোয় ভোর সাড়ে ৫টা নাগাদ বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। তিনি সাতারায় যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত সেখানে আসেন। নির্যাতিতা উত্তর দেওয়ার পর তাঁকে সাতারার বাসে তুলে দেওয়ার নাম করে ডিপোর অন্য একটি জায়গায় একটি ফাঁকা বাসে তুলে দেন।তার পর তাঁকে বাসের ভিতরে দু’বার যৌন নিগ্রহ করেন।