
আনহেল দি মারিয়া শেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টেনেছেন। ক্লাব ফুটবলে বিদায় নিতে চান নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে।
আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহরটির ক্লাব থেকে উঠে এসেছেন তিনি।রোজারিওর হয়ে ক্যারিয়ার শেষটা করাটা দি মারিয়ার কাছে স্বপ্নের মতো।বহুবার আর্জেন্টিনার প্রাক্তন ফরোয়ার্ড বলেছেনও। তবে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না আর। বিষয়টা নিজেই নিশ্চিত করেছেন তিনি। নিরাপত্তার আশঙ্কা থেকেই জন্মভূমিতে ফিরে ক্যারিয়ারের ইতি টানতে চাইচ্ছেন না তিনি।মেয়ের মৃত্যুর হুমকি পাওয়ায় নিজের স্বপ্ন পূরণ করা থেকে সরে এসেছেন দি মারিয়া। হুমকিদাতারা রোজারিওতে বাস করা তার বোনের ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দিয়ে এসেছে। আর্জেন্টিনার টিভি স্টেশন রোজারিও ৩-কে তিনি বলেছেন,যদি রোজারিও সেন্ট্রালে ফেরেন,তাহলে পরবর্তী মাথাটি হবে তাঁর ছোট মেয়ে পিয়ার।এই অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তার চিন্তা করেই জন্মভূমিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দি মারিয়া। এর আগে গত মার্চে জীবনাশের হুমকি পান দি মারিয়া। পরে অবশ্য ৩৬ বছর বয়সী উইঙ্গারের পরিবারকে মেরা ফেলার হুমকিদাতাদের গ্রেপ্তার করে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং তদন্ত ও অপরাধীদের তথ্য সংগ্রহে পুলিশের বিশেষায়িত ইউনিট পিডিআই। অন্যদিকে দি মারিয়ার আগে লিওনেল মেসির পরিবারকে হুমকি দিয়ে গত বছর তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পারিবারিক দোকানে গুলিও চালিয়েছিল বন্দুকধারীরা।
