
সিইও অফিসে প্রচুর পরিমাণে ফর্ম-৬ জমা পড়েছে বলে এবার সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেছে তৃণমূল। অরূপ বিশ্বাস বলেছেন, সিইও দফতরে ১০ হাজার ফর্ম-৬ জমা পড়েছে।
সিইও-র কাছ থেকে তৃণমূল কোনও উত্তর সেই বিষয়ে পাওয়া যায়নি। জেলাতেও জমা পড়ছে। খবর আসছে বিহার উত্তর প্রদেশ থেকে প্রচুর পরিমাণে ভোটারের নাম এখানে ফর্ম -৬, ফর্ম -৮-এ তোলা হচ্ছে। মহারাষ্ট্রে বিহারের যে কাজ হয়েছে এখানেও সেই কাজ করার চেষ্টা করছেন বিজেপির মারফতে নির্বাচন কমিশন।এদিকে, শশী পাঁজা বলেছেন, সিইও অফিসে প্রচুর পরিমাণে ফর্ম -৬ জমা পড়েছে। এখানে কেন জমা দেওয়া হচ্ছে জেলা অফিসে কেন নয়। যদি কোন অবৈধ ভোটার প্রবেশ করে তখন কী হবে কোনও প্রশ্নের উত্তর নেই। সিইও দফতর থেকে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। বিএল ওরা এখানে প্রতিবাদ করেছিল।
বিজেপির কর্মীরা সেখানে ঝামেলা করেন। সেখানে তৃনমূল কর্মীদের থানায় ডাকা হয়েছে বিজেপি কর্মীদের কেন নয়।
