পাথর ছিটকে পুণ্যার্থীর মৃত্যু, সাময়িক স্থগিত অমরনাথ যাত্রা

0
166
ছবি সৌজন্যে : এক্স
অমরনাথ যাত্রায় যাওয়ার পথে পাথর ছিটকে এসে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিন জন। তার সঙ্গে চলছে ভারী বৃষ্টি। হুড়মুড়িয়ে নামছে ধসও। সামগ্রিক পরিস্থিতি বিচার করে এবং পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও আবার পাহাড়ি রাস্তা বেয়ে হু হু করে জল এবং কাদার স্রোত নেমে আসছে। এমনই জল এবং কাদার স্রোতে পড়ে দুই পুণ্যার্থী ভেসে যাচ্ছিলেন। তাঁদের উদ্ধার করেন অন্য পুণ্যার্থীরা।
যাত্রাপথে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে বলে বর্ডার রোড অর্গানাইজেশন সূত্রে খবর। যত ক্ষণ না ওই রাস্তা পরিষ্কার হচ্ছে, তত ক্ষণ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।