উত্তরাখণ্ডে ধসে ভেসে গেল সেতু, আটকে ৫০ পুণ্যার্থী

0
232
Bridge collapses in Uttarakhand 50 pilgrims trapped
Bridge collapses in Uttarakhand 50 pilgrims trapped

টানা বৃষ্টির জেরে ভয়াবহ ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ধসে আটকে পড়েছেন অন্তত ৫০ জন পুণ্যার্থী। গাড়োয়াল জেলায় মদমহেশ্বর মন্দিরে যাওয়ার পথে আটকে পড়েন তাঁরা।

সেখানে নদীর উপর তৈরি কাঠের সেতু বৃষ্টিতে ভেঙে যাতায়াত বিঘ্নিত হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরে যাওয়ার রাস্তাও। দু’দিন ধরে ভারী বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে। গাড়োয়ালের মারকণ্ডা নদীর উপরে তৈরি কাঠের সেতু বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। রাস্তাতেও ধস নামে। ফলে মদমহেশ্বর মন্দিরের উদ্দেশে যাত্রা বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হলে মন্দিরের রাস্তা বন্ধই থাকবে।এছাড়াও রাজ্যের একাধিক প্রান্তে রাস্তায় ধস নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দেহরাদূন এবং বাগেশ্বরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরাখণ্ড সরকার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেহরাদূনে সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা এবং সেতু মেরামতের কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।