গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Birbhum কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীর ঢল তারাপীঠে

    কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীর ঢল তারাপীঠে

    0
    286
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে পুণ্যার্থীদের ঢল নেমেছে তারাপীঠে। তিথি অনুযায়ী এবছর শুক্রবার এবং শনিবার দুদিন ধরেই কৌশিকী অমাবস্যার পুজো হবে তারাপীঠে। হোটেলগুলো সবই বুক হয়ে গিয়েছে। রাতে অমাবস্যা লাগলেও সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন পড়েছে।
    ভিড় এবং অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে দেড় হাজার পুলিশকর্মী। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি দেবী তারার আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। সাজানো হয়েছে মন্দির চত্বর। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন।
    ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা দেবী তারার আবির্ভাব পান। এই তিথিতে কৌশিকী রূপে দেবী তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ-নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। দেবী তারা দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ।