নিউ জার্সিতে মুখোমুখি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত পাইলট 

0
100
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার নিউ জার্সিতে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক পাইলট। আরেক পাইলটকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রবিবার।
সোমবার ঘটনাটি সুনিশ্চিত করেছে প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা গিয়েছে, সংঘর্ষের ফলে একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে দ্রুত মাটিতে নামছে। এবং আগুন ধরে গিয়েছে হেলিকপ্টারটিতে।
দুর্ঘটনাটি হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছাকাছি ঘটেছে। সেই সময় দুটি এনস্ট্রম কপ্টার আকাশে উড়ছিল। যার ফলে হ্যামনটন পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। এবং অন্য দুর্ভাগ্যজনক হেলিকপ্টারটি থেকে আহত অবস্থায় পাইলটকে উদ্ধার করে।