
দু মাস আগেই যমজ সন্তানের বাবা হয়েছেন কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা মৃত পাইলট রাজবীর সিংহ চৌহান। তাঁর স্ত্রী বর্তমানে সেনায় কর্মরত রয়েছেন। রাজস্থানের জয়পুরের বাসিন্দা রাজবীর ভারতীয় সেনার কর্মরত ছিলেন ১৫ বছর।
লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নিয়ে ২০২৪ সাল থেকে কেদারনাথে একটি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থায় যোগ দিয়েছিলেন। বিভিন্ন সূত্রে খবর, নানান ধরনের হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল রাজবীরের।
পাহাড় থেকে সমতল এলাকা সব জায়গাতে হেলিকপ্টার ওড়ানোর দক্ষতা ছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের। এদিকে কেদারনাথে কপ্টার দুর্ঘটনা এবং পাইলট সহ ৭ জনের মৃত্যুর খবরে আপতত চারধামে কপ্টার পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
