
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে তদন্তের জন্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠনের আহ্বান জানিয়েছে পাইলটদের সংগঠন। তারা অভিযোগ করেছে যে, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দ্বারা চলমান তদন্তে আপস করা হয়েছে।
চলতি বছরের ২২ সেপ্টেম্বর দেওয়া একটি চিঠিতে পাইলটদের সংগঠন জানিয়েছে, এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো চলমান তদন্তের সততা, নিরপেক্ষতা এবং বৈধতার সঙ্গে মৌলিকভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আপস করেছে।
দুর্ঘটনা নেপথ্যের কারণ ঘিরে চলছে কাটাছেঁড়া। দুর্ঘটনার রিপোর্টে পাইলটদের ভুল উল্লেখ নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
