ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ! 

0
324
ছবি সৌজন্যে : নিজস্ব

পশ্চিম মেদিনীপুরের পিংলায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। বিশ্বজিৎ ভৌমিক নামে অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত ওই কর্মী বর্তমানে দিঘা ট্রাফিকে কর্মরত। প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রী সন্ধ্যাবেলায় কম্পিউটার ক্লাস শেষে বাড়ি ফেরার সময় রাস্তার মধ্যে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে অভিযুক্ত কনস্টেবলকে হাতেনাতে ধরে ফেলেন। আতঙ্কিত ছাত্রী তাঁর মাকে ফোন করলে, সেই সময় উপস্থিত থাকা পিংলার বিধায়ক স্বাগতা মান্না তৎক্ষণাৎ পিংলা থানার ওসি-কে জানান এবং ঘটনাস্থলে পৌঁছন।

পুলিশ অভিযুক্তকে আটক করে আইনি ব্যবস্থা শুরু করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করে বিধায়ক স্বাগতা মান্না প্রাক্তন শাসকদলকে নিশানা করেন।