গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata রাতে মহিলাদের জন্য ‘পিঙ্ক বুথ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    রাতে মহিলাদের জন্য ‘পিঙ্ক বুথ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    0
    80
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নারীসুরক্ষা নিশ্চিত করতে শহরে দু’টি নতুন প্রক্রিয়া চালু করছে কলকাতা পুলিশ। পিঙ্ক বুথ এবং শাইনিং নামের ওই দুই উদ্যোগের কথা শনিবার সকালে নিজেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    শনিবার সন্ধ্যা থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মোড়ে মোড়ে খুলবে পিঙ্ক বুথ। মহিলা পুলিশ আধিকারিকেরা সেখানে থাকবেন এবং মহিলাদের সমস্যার কথা শুনবেন। এ ছাড়া, মধ্যরাত পর্যন্ত রাস্তায় থাকবে মহিলা পুলিশের টহলদারি বাহিনী মোবাইল প্যাট্রল টিম। পুলিশের এই উদ্যোগের কথা ব্যাখ্যা করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ লিখেছেন, শহরে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশ দু’টি নতুন প্রকল্প চালু করছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে বসছে পিঙ্ক বুথ।
    এগুলি মহিলাদের দ্বারা পরিচালিত হবে এবং শনিবার থেকেই প্রতি দিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরে আমার বোনেরা যে কোনও সাহায্যের জন্য পিঙ্ক বুথ-এর মাধ্যমে মহিলা অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।