গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International এডেন উপসাগরে তেলবাহী জাহাজ অপহরণ জলদস্যুদের!

    এডেন উপসাগরে তেলবাহী জাহাজ অপহরণ জলদস্যুদের!

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করে নিয়ে গিয়েছে জলদস্যুরা। ইয়েমেনের উপকূলরক্ষীবাহিনীর দাবি, জাহাজটি পুরো দখলে চলে গিয়েছে জলদস্যুদের। সেটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
    জাহাজের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। জাহাজের নাবিকদের যাতে সুরক্ষিত এবং নিরাপদে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে বলে ইয়েমেন প্রশাসন সূত্রে খবর। ইয়েমেনের সরকারি সংবাদপত্রে দাবি করা হয়েছে, শববা প্রদেশ থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা টোগোর পতাকা লাগানো তেলবাহী জাহাজ ইউরেকা’র উপর হামলা চালায়। পুরো জাহাজ কব্জা করে ফেলে বন্দুকবাজেরা। জাহাজটির দিশা বদলে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে।